হোম > সারা দেশ > রংপুর

পাটগ্রাম সীমান্তে চোরাচালানকারী চক্রের ৩ সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নে ভারত সীমান্তে চোরাচালান করতে গিয়ে চোরাচালানকারী চক্রের তিন সদস্যসহ ২টি মোটরসাইকেল আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর নামক স্থানে নাজিরগোমানি সীমান্তের গরু পারাপারের সময় তাদের আটক করে ।

আটককৃতরা হলেন শ্রীরামপুর ইউনিয়নের মতিয়ার রহমানের ছেলে মো. আব্দুল জলিল, আইজুদ্দীনের ছেলে মো. মহিদুল ইসলাম, হামিদুল ইসলামের ছেলে আবেদার আলী তারা সকলেই ইসলামপুর এলাকার বসবাসকারী।

৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে বিজিবির বিভিন্ন চোরাচালান বিরোধী অভিযানে নাজিরগোমানি সীমান্তে ৮৬৮/৫ এস পিলারের কাছে গরু পারাপার করার সময় ৩ জনসহ ২ টি মোটরসাইকেল আটক করে মালামাল পাটগ্রাম থানায় হস্তান্তরের করে ।

এ ঘটনায় পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, বিজিবি চোরাচালানকারী ৩ সদস্য ও ২টি মোটরসাইকেলসহ একটি চোরাচালান মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেন, পরবর্তীতে আইনানুগ ভাবে জেল হাজতে প্রেরণ করা হবে।

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পড়ে ইজিবাইক ছিনতাই

প্রশাসন দুর্নীতিমুক্ত থাকলে স্বনির্ভর দেশ গড়া সম্ভব: এটিএম আজহার

নবাবগঞ্জে শিশু সামস হত্যার প্রতিবাদে শোক র‍্যালি

বিষপ্রয়োগে সাত একর জমির তরমুজ নষ্ট, ৩০ লাখ টাকার ক্ষতি

নবাবগঞ্জে ২ শ পিচ ইয়াবাসহ আটক ১

ঘোড়ার গাড়িতে করে প্রধান শিক্ষকের রাজসিক বিদায়

নবাবগঞ্জে বিশিষ্ট জন ও সাংবাদিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

উৎপাদন ১৪ টাকায় হলেও বিক্রি ৮ টাকা, হিসাব মিলছে না আলুচাষির

তিস্তার চরে তামাকের বদলে সূর্যমুখী, কৃষকের নতুন স্বপ্নের ‘হলুদ গালিচা’

বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার