হোম > সারা দেশ > রংপুর

পরিকল্পিতভাবে আত্মগোপনে গিয়ে মুক্তিপণ দাবি, শ্রমিক নেতা ছাইদুল আটক

শ্রমিক অসন্তোষের ষড়যন্ত্রের অভিযোগ

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে এভারগ্রীন কোম্পানির শ্রমিক নেতা ছাইদুল ইসলাম ওরফে সাইফুল (২৫) গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ছাইদুল। এ ঘটনায় তার পিতা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন রাতে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তদন্তে বের হয়—শ্রমিক অসন্তোষ সৃষ্টি ও আইনশৃঙ্খলা অস্থিতিশীল করতে তিনি পরিকল্পিতভাবে আত্মগোপনে যান। এসময় তিনি এভারগ্রীন কোম্পানির কর্মকর্তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করেন এবং ইতোমধ্যে ৫ হাজার টাকা গ্রহণও করেন।

জিজ্ঞাসাবাদে ছাইদুল আত্মগোপনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ষড়যন্ত্রে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) এ.এফ.এম তারিক হোসেন খান বলেন, “এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। ইপিজেড এলাকায় আইনশৃঙ্খলা অস্থিতিশীল করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালানো হচ্ছিল। তবে পুলিশের গোয়েন্দা তৎপরতায় দ্রুত তাকে উদ্ধার ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ইপিজেড ও আশপাশ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষের সময়ও ছাইদুল নেতৃত্ব দিয়েছিলেন এবং মালিকপক্ষের সঙ্গে দর-কষাকষি করেছিলেন। এরপর থেকেই তার বিরুদ্ধে কর্মপরিবেশ অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়