হোম > সারা দেশ > রংপুর

ঘোড়ার গাড়িতে করে প্রধান শিক্ষকের রাজসিক বিদায়

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ঘোড়ার গাড়িতে চড়িয়ে শহর প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম আজমকে বিদায় দিলেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ প্রায় ৩০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে এ শিক্ষক মঙ্গলবার অবসরে গেলেন। প্রিয় শিক্ষককে বিদায় স্মরণীয় করে রাখতে রাজসিক বিদায় দিলেন শিক্ষার্থীরা। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিগণের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফুল, ক্রেস্ট ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। বিদ্যালয়ের পক্ষে সম্মাননা স্মারক, উপহারও দেয়া হয়। পরে ঘোড়ার গাড়িতে চড়িয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রিয় স্যার মো. গোলাম আজমকে শিক্ষার্থীরা অশ্রুভরা চোখে বাড়িতে পৌঁছে দিয়ে বিদায় দেন।

বিদায় বেলায় বিদ্যালয় চত্বর হয়ে উঠে আবেগঘন পরিবেশ। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী অনেকে অশ্রুজল নয়নে তাকে বিদায় জানান। স্মৃতিচারণ বক্তব্য দিতে গিয়ে অনেকে কেঁদে ফেলেন।

ঐতিহ্যবাহী কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম আজম চাকুরী জীবনে প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। পরে তিনি ১৯৯৬ সালে কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। একই বিদ্যালয়ের ২০০৯ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে তিনি সুনামের সাথে শিক্ষকতা করেছেন।

বিদায়ী প্রধান শিক্ষক মো. গোলাম আজম বলেন, বিদ্যালয়টি আমার পরিবার ছিল। আমি আমার সন্তানের চেয়ে বেশি ভালবেসেছি বিদ্যালয়কে। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকদের শ্রদ্ধা, সম্মান, ভালবাসা আমার বড় প্রাপ্তি। আমি গর্ববোধ করার পাশাপাশি আবেগে আপ্লুত।

সংবর্ধনা অনুষ্ঠানটি সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুকুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, শিক্ষক কামরুল হোসেন কাজল, আজিজুল ইসলাম, সাবেক শিক্ষার্থী আজহারুল ইসলাম প্রমুখ।

নবাবগঞ্জে ২ শ পিচ ইয়াবাসহ আটক ১

নবাবগঞ্জে বিশিষ্ট জন ও সাংবাদিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

উৎপাদন ১৪ টাকায় হলেও বিক্রি ৮ টাকা, হিসাব মিলছে না আলুচাষির

তিস্তার চরে তামাকের বদলে সূর্যমুখী, কৃষকের নতুন স্বপ্নের ‘হলুদ গালিচা’

বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার

টঙ্গীতে খুব শিগ্‌গিরই দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু

সাঘাটায় মাদক কারবারি জাহাঙ্গীর গ্রেপ্তার

সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে তিন শিশু আটক

জলঢাকায় নকল ওষুধ বিক্রির দায়ে গ্রেপ্তার ১, তিন মাসের কারাদণ্ড

পাটগ্রামে ক্ষেতে বিষাক্ত পদার্থ ছিটিয়ে ৫ কৃষকের ৩০ লাখ টাকার ক্ষতি