হোম > সারা দেশ > রংপুর

বাকি জীবন জনগণের কল্যাণে উৎসর্গ করতে চাই: এটিএম আজহার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্দেশে আমাকে ১৪ বছর বিনা কারণে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। আল্লাহ পাক যে অবশিষ্ট সময় আমাকে জীবন হিসেবে উপহার দিয়েছেন, সেই জীবন আমি মানুষের সেবা ও কল্যাণে উৎসর্গ করতে চাই।

তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার বিকেল সাড়ে চারটায় আলমপুর ইউনিয়নের ফাজিলপুর মানবমঙ্গল গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ উঠান বৈঠকে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, প্রভাষক আমিনুল ইসলাম, মো. আবু হান্নান রাজা এবং এলাকাবাসীর পক্ষে মো. সাইফুল ইসলাম।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্দেশে আমাকে ১৪ বছর বিনা কারণে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, আমার নামে তিন দফা ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, জেলের ভেতরে জেল তার নামই হচ্ছে সেল। সেখানে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো কাটিয়েছি। জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট শাসক দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আল্লাহ পাক যে অবশিষ্ট সময় আমাকে জীবন হিসেবে উপহার দিয়েছেন, সেই জীবন আমি মানুষের সেবা ও কল্যাণে উৎসর্গ করতে চাই।

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলন-সংগ্রাম এবং জনসেবায় জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান