হোম > সারা দেশ > রংপুর

বাংলাদেশে ঢুকে যুবককে গুলি করে নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত

লালমনিরহাট প্রতিনিধি

বাংলাদেশিদের প্রতি বর্বর আচরণ অব্যাহত রেখেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এবার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে এক যুবকের চোখে গুলি করেছে তারা। আহত অবস্থায় তাকে নিয়ে গেছে প্রতিবেশি দেশটির অভ্যন্তরে। তবে গুলিবিদ্ধ হাসিবুল আলম (২৪) জীবিত আছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বুধবার দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব ৬ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাসিনুর উপজেলার সিঙ্গিমারী সীমান্ত এলাকার জাহিদুল ইসলামের ছেলে। গতকাল দুপুরে তিনি সীমান্ত এলাকায় নিজের ধানের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। ঘাস কাটার সময় সীমান্তের ওপার থেকে ছুটে আসে শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফের টহল দল। তারা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে হাসিবুলকে আটক করে। রাইফেলের বাট দিয়ে বেশ কিছুক্ষণ এলোপাতাড়ি পেটায়। এরপর গাড়িতে তোলার সময় চোখে গুলি করা হয় এবং টহল গাড়িতে করে নিয়ে যায়।

বিভিন্ন সূত্র জানায়, আহত হাসিবুলকে ভারতের কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করে বিএসএফ।

বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে এক যুবককে গুলি করে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় হইচই পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তারা তাৎক্ষণিক টহল জোরদার করলেও হাসিনুরকে ফেরত আনার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি।

এ বিষয়ে ৬১ বিজিবির সিইওর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবি জানান, সীমান্তবর্তী লোকজন তাকে জানিয়েছেন হাসিবুল নামে এক যুবককে ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করেছে।

ঠাকুরগাঁওয়ে লিচুর বিচি গলায় আটকে শিশু ও বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

ভারতের গজলডোবা ব্যারাজ উত্তরের মানুষের মরণফাঁদ

রংপুরে গরুর ব্যতিক্রমী ‘আবাসিক হোটেল’

রংপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি হত্যা মামলায় কারাগারে

জলঢাকায় পুলিশি অভিযানে ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

বিএইউএসটিতে দিনব্যাপী সাইবার নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

নবাবগঞ্জে ঋণের দায়ে গৃহবধূর আত্মহত্যা

নীলফামারীতে সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

রংপুরে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে মতবিনিময়