হোম > সারা দেশ > রংপুর

রুপলাল ও প্রদীপ হত্যা মামলায় এবি পার্টির নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

ছবি: আমার দেশ।

রংপুরের তারাগঞ্জে আলোচিত রুপলাল ও প্রদীপ হত্যাকাণ্ডের আসামি এবি পার্টির নেতা ইউনুস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউনুস আলী সয়ার ইউনিয়নের দামোদরপুর মামুনপাড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে। ও তারাগঞ্জ উপজেলা এবি পার্টির সদস্য সচিব।

তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ জানান, ২০২৫ সালের ৯ আগস্ট রাতে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় চোর সন্দেহে স্থানীয় উশৃংখল কিছু জনতার গণপিটুনিতে নিহত হন দলিত সম্প্রদায়ের রূপলাল দাস (৪০) ও তার ভাগ্নে জামাই প্রদীপ লাল (৩৫)।

এ ঘটনায় নিহত রুপলাল দাসের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ২০২৫ সালের ১০ আগস্ট তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে ইউনুস আলীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে: মাওলানা আব্দুল হালিম

কাহারোলে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রংপুরে ৭৫ সাংবাদিক পেল সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক

রংপুরে কালিমার পতাকা নিয়ে বিক্ষোভ

আসামির দায়ের কোপে ২ পুলিশ কর্মকর্তা আহত

হাজী মোহাম্মদ দানেশের ১২৬তম জন্মবার্ষিকী পালিত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শ‌নিবার

স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের সার্বিক নিরাপত্তা দিতে পারছেন না

পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের মাদকবিরোধী কর্মসূচি পালন