হোম > সারা দেশ > রংপুর

গ্রামে গিয়েও রেহাই মেলেনি আ.লীগ নেত্রী দোলনার, খেলেন ধরা

প্রতিনিধি, কুড়িগ্রাম উত্তর

থাকতেন ঢাকায়। কিন্তু গ্রেফতার এড়াতে চলে যান গ্রামের বাড়িতে। তবু মেলেনি রেহাই। ধরা খেলেন পুলিশের হাতে। বলছি আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারের কথা।

রোববার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের বা‌ড়ি থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দোলনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি ওই গ্রা‌মের দুলাল হোসেনের মে‌য়ে।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ বলেন, শেখ হাসিনার দেশত্যাগের পর ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন দোলনা। সম্প্রতি ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে ফুলবাড়ীতে চলে আসেন তিনি। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি