হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে প্রাণিসম্পদ গবেষণার আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর আগে তিনি আঞ্চলিক কেন্দ্রের পোল্ট্রি ও মৎস্য গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। পরে একটি কর্মশালায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন তিনি।

পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক প্রমুখ।

উল্লেখ্য, আজ বিকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করবেন। এসময় তিনি জেলা ও উপজেলা মৎস্য এবং প্রাণিসম্পদ কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী ও স্থানীয় খামারিদের সাথে মতবিনিময় করবেন।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান