হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

এসএসসি, ভোকেশনাল, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা পরিষদ। শনিবার বিকেলে জেলার চার্চ অফ গড উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরোজ হোসেন এবং জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ৫ জন শিক্ষার্থী নিজেদের অনুভূতি প্রকাশ করে। জেলায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত আফরিন বসুনিয়া মিতুকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন বিভাগীয় কমিশনার।

এবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৭৫০ জন শিক্ষার্থীকে সম্মান জানানো হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ