হোম > সারা দেশ > রংপুর

ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, পাইলট প্রকল্প ৮ উপজেলায়

লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আসন্ন ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হবে। আপাতত পাইলট প্রকল্পের আওতায় দেশের ৮টি উপজেলায় এটি শুরু করা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের গোকুণ্ডা বাজারে সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার নিজ জেলা লালমনিরহাটে প্রথম তিন দিনের রাষ্ট্রীয় সফর।

মন্ত্রী বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজের কথা বলা ছিল। সেই বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে কেবিনেটে চারটি বৈঠক হয়েছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ডটি চালু করতে চাই। যারা প্রকৃত হতদরিদ্র তাদের চিহ্নিত করার কাজ চলছে। পর্যায়ক্রমে আমরা সকলকেই এর আওতায় নিয়ে আসব।

উন্নয়ন কর্মসূচির বিষয়ে আসাদুল হাবিব দুলু জানান, খাল খনন ও সংস্কারের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এছাড়া দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আসন্ন রমজান ও ঈদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ইফতার ও সেহরিতে যেন বিদ্যুতের কোনো ঘাটতি না থাকে এবং ঈদের সময় ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে বিষয়গুলো আমরা অগ্রাধিকার দিয়ে ‘অ্যাড্রেস’ করছি।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে দুদকের মামলা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) রয়েছে। কে মামলা খেল বা দুর্নীতি করল, এটি তাদের (দুদকের) দেখার বিষয়!

জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমি যখন জনগণের কাজ করতে পারব, তখনই আমার ভালো লাগবে। আমরা মাত্র কাজ শুরু করলাম, দেখা যাক সামনে কী হয়।

আগামী ২২ ফেব্রুয়ারি জেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলেও জানান মন্ত্রী।

শাজাহানপুরে বাসের ধাক্কায় গৃহবধূ নিহতের জের

র‌্যাবের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্যাপুরে জনতার হাতে দুই ডাকাত নিহত

জামিনে মুক্ত হলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি

গণভোট মানে না বিএনপি, দলের নেতার মন্তব্য ভাইরাল

র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নীলফামারীতে এখনো সরেনি পোস্টার-ব্যানার, আচরণবিধি নিয়ে প্রশ্ন

তাড়াশে এক রাতে চার ট্রান্সফরমার চুরি

পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে রংপুরে ছাত্র শিবিরের র‌্যালী

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমীরের ৭৪ লাখ টাকা আদালতে জমা