হোম > সারা দেশ > রংপুর

৩ মাসে ৩ দিন অফিসে চেয়ারম্যান, ভোগান্তিতে নাগরিকরা

উপজেলা প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)

রংপুরের বদরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের পরই আত্মগোপণে চলে যান ১৫ লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রাকিব হাসান (ডলুশাহ)। পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মালিহা খানম। তার বদলি জনিত কারণে পুনরায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়ে পড়ায় ১৩ এপ্রিল ২০২৫ সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়।

তিনি দায়িত্বগ্রহণের পর সাড়ে তিনমাসে অফিস করেছেন মাত্র তিনদিন। ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান ইউনিয়ন পরিষদে না আসার কারনে চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। শুধু তাই নয় পরিষদের কাজকর্ম স্থবির হয়েও পড়েছে।

এ ব্যাপারে সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান) শরিফুল ইসলাম অফিস না আসার বিষয়টি অকপটে আমার দেশকে জানিয়েছেন। তিনি বলেন, আরো দুই একটি অফিসে অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে সেখানে যেতে পারি না। ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ পরিষদে এসে চেয়ারম্যানের দেখা না পেয়ে তার একটি স্বাক্ষরের জন্য ১৮ থেকে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় উপজেলা পরিষদের সমাজসেবা কার্যালয়। সেখানে গিয়ে অনেক সময় চেয়ারম‍্যানের দেখা না পেয়ে ফিরে আসছেন সেবা গ্রহীতারা।

রোববার সাড়ে ১২টায় বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উনার কাছ থেকে কথা বলে একটু পরে আপনাকে কমেন্ট করছি।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত