হোম > সারা দেশ > রংপুর

রুপলালের বাড়িতে এটিএম আজহারুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় চোর সন্দেহে হত্যার শিকার রুপলালের বাড়িতে পরিবারের সাথে শনিবার দুপুর ১২টায় দেখা করেছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

তিনি রুপলালের পরিবারকে গভীর সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় এটিএম আজহারুল ইসলাম বলেন, আমরা সবাই মানুষ। সবই আমরা এক আল্লাহর সৃষ্টি কিন্তু সৃষ্টির সেরা জীব হয়ে কিভাবে মানুষ মানুষকে পিটিয়ে মারতে পারে? বাংলাদেশ জামায়াত মব জাস্টিসে বিশ্বাস করে না। কারণ আইন নিজ হা‌তে তু‌লে নেয়ার অধিকার কারও হা‌তে নেই।

এটিএম আজহার রুপলালের মে‌য়ে নুপু‌রের বি‌য়েতে উপ‌জেলা জামায়া‌তে ইসলামীর পক্ষ‌ থে‌কে সর্বাত্মক সহ‌যোগিতার আশ্বাস প্রদান ক‌রেন। এবং নগদ অর্থ প্রদান ক‌রেন।

এরআগে সকাল সাড়ে ৯টায় তিনি উপজেলার ঘনিরামপুর ঝাকুয়া পাড়ায় জামায়াতের সাবেক উপজেলা আমির মাহবুবুর রহমান বাবুলের কবর জিয়ারত করেন। এরপর ঘনিরামপুর ভাঙ্গা মসজিদে সর্বস্তরের মুসলিম জনতার সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন।

ক্যাসিনো জুয়াড়িসহ গ্রেপ্তার ৮

গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে: মাওলানা আব্দুল হালিম

কাহারোলে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রংপুরে ৭৫ সাংবাদিক পেল সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক

রংপুরে কালিমার পতাকা নিয়ে বিক্ষোভ

আসামির দায়ের কোপে ২ পুলিশ কর্মকর্তা আহত

হাজী মোহাম্মদ দানেশের ১২৬তম জন্মবার্ষিকী পালিত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শ‌নিবার

স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের সার্বিক নিরাপত্তা দিতে পারছেন না