হোম > সারা দেশ > রংপুর

পাটগ্রাম থানা ভাঙচুরের ঘটনায় যুবদল-কৃষক দল নেতা আটক

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রাম থানা হামলা, ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় পাটগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম ও দহগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি মতিয়ার রহমানকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন রসুলগঞ্জ এলাকার নমির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৪৫) ও দহগ্রাম এলাকার রসিমুদ্দীনের ছেলে মতিয়ার রহমান (৩৮)

৮ জুলাই মঙ্গলবার ভোর রাতে বিশেষ অভিযানে তাদের নিজ বাড়ি থেকে আটক করে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে আটক করেছে পুলিশ।

যুবদল ও কৃষক দলের দুই নেতাকে আটকের বিষয়টি পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানায় হামলা ভাঙচুর করে দুই সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় যৌথ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়েছে। তাদের লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত হামলা ভাঙচুরের ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত