হোম > সারা দেশ > রংপুর

ভারতীয়সহ ২৪ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের পৃথক দুই সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার দুপুরের পর ছয়জনকে পঞ্চগড় সদর থানায় ও ১৭ জনকে বোদা থানা সহ মোট ২৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তাদের মধ্যে একজন ভারতীয় বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বুধবার (১৬ জুলাই) গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড ও বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

এদের মধ্যে একজন ভারতীয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরিচয় নিশ্চিতসহ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি। জানা গেছে তাদের বাড়ি নড়াইল, বাগেরহাট জেলায়।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, সীমান্তে পুশইন হওয়া ২৩ জনকে বিজিবি জিডি মূলে থানায় হস্তান্তর করেছেন। আমরা তাদের নাম ঠিকানা যাচাই করছি। আপাতত তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি দেখা হচ্ছে এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পঞ্চগড়ের পৃথক দুই সীমান্তে ২৪ জনকে পুশইন করে বিএসএফ। এর পর আমাদের বিজিবির টহল দল তাদের আটক করে। এর মধ্য একজন তার ঠিকানা সঠিকভাবে না বলতে পারায় তদন্ত চলছে। এ বিষয় নিয়ে বিজিবির সাথে পতাকা বৈঠক করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আইনি প্রক্রিয়ার জন্য আটককৃতদের মধ্যে ২৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

জলঢাকায় বজ্রপাতে নিহত ১, আহত ১