হোম > সারা দেশ > রংপুর

পুশইনে ব্যর্থ হয়ে পাটগ্রাম সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

কাঁটাতারের আলো নিভিয়ে পুশইনে ব্যর্থ হয়ে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ককটেল বিস্ফোরণ করেছে বিএসএফ সদস্যরা। রোববার রাতে শ্রীরামপুরে আজিজপুর সীমান্তে মেইন পিলার ৮৫৪/১০-এস এলাকায় বিএসএফ পাঁচজনকে পুশইনের চেষ্টা করে।

বিজিবি জানায়, ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন এর শ্রীরামপুর বিওপির আওতাধীন সীমান্তে ৮৫৪/১০-এস থেকে ১৬০ গজ ভারতের দাউয়াকুমারী এলাকায় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকুমারী ক্যাম্পের টহল দল পাঁচজনকে পুশইন করার চেষ্টা করে। এ সময় স্থানীয় গ্রামবাসী বিজিবির বাধার মুখে পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফ টহল দল দুটি ককটেল বিস্ফোরণ করে।

তিস্তা ব্যাটলিয়ন ৬১ বিজিবির সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক ঘটনাটি নিশ্চিত করেছেন।

জেডএম

শ্রমিক আন্দোলনের শঙ্কায় পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করছেন পাঁচবিবির গ্রামবাসী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য

বদরগঞ্জে মাদক ও জুয়া বন্ধের দাবিতে র‍্যালি ও পথসভা

সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি

কাউনিয়ার রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার

দিনাজপুরের ইজতেমায় গোর-এ-শহীদ ময়দানে জুমার নামাজ আদায়

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন

তিস্তার চরে ভুট্টার বীজ বুনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নারীদের