হোম > সারা দেশ > রংপুর

পদ্মরাগের পাঁচ বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

রংপুরের পীরগাছায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটমুখী পদ্মরাগ কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। ৪ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে পীরগাছা রেলওয়ে স্টেশনের ডাউন পয়েন্টে স্লিপার সমস্যার কারনে এ দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা রেলওয়ে কর্তৃপক্ষ।

ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় আপ এবং ডাউন লাইনে ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-রংপুর, দিনাজপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে ঢাকামুখীসহ সব ধরণের আপ-ডাউন লাইন দিয়ে সব ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে চাইলে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লালমনিরহাট আবু হেনা মোস্তফা আলম বলেন, এখানে সমস্যা বগি, স্লিপার, লাইন অথবা সিগন্যালেও সমস্যা থাকতে। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা লালমনিরহাট, আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে দুর্ঘটনার মূল কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, লালমনিরহাট থেকে আসা রিলিফ ট্রেনটি উদ্ধার কাজে ব্যবহৃত টুলস আনলোড করে একটি কোচ নিয়ে চলে গেছে। পার্বতীপুর থেকে আরও একটি রিলিফ ট্রেন টুলস নিয়ে আসছে। আমরা আশা করছি রাত ৯ টা নাগাদ লাইনটি চালু করা হবে।

নীলফামারীতে ইফতারে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

রমজান মানুষের পরিবর্তনের সুযোগের মাস: এটিএম আজহারুল ইসলাম

অগ্নিকাণ্ডে দুই গরু পুড়ে পথে বসেছেন দিনমজুর আসাদুল

প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

কারখানার কাগজ দেখার নামে ২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পড়ে ইজিবাইক ছিনতাই

প্রশাসন দুর্নীতিমুক্ত থাকলে স্বনির্ভর দেশ গড়া সম্ভব: এটিএম আজহার

নবাবগঞ্জে শিশু সামস হত্যার প্রতিবাদে শোক র‍্যালি