হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে গাছে ঝুলন্ত অবস্থায় ইয়াসিন আলী (১৯) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টা স্থানীয় ডালিয়া ক্যানেলের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইয়াসিন আলী উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়া এলাকার মিনারুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, উল্লেখিত স্থানে একটি আকাশমণি গাছের ডালে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইয়াসিনের লাশ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, লাশের সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

নীলফামারীতে ইফতারে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

রমজান মানুষের পরিবর্তনের সুযোগের মাস: এটিএম আজহারুল ইসলাম

অগ্নিকাণ্ডে দুই গরু পুড়ে পথে বসেছেন দিনমজুর আসাদুল

প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

কারখানার কাগজ দেখার নামে ২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পড়ে ইজিবাইক ছিনতাই

প্রশাসন দুর্নীতিমুক্ত থাকলে স্বনির্ভর দেশ গড়া সম্ভব: এটিএম আজহার

নবাবগঞ্জে শিশু সামস হত্যার প্রতিবাদে শোক র‍্যালি