হোম > সারা দেশ > রংপুর

ফেন্সিডিলসহ আটক, পরে দল থেকে বহিষ্কার স্বেচ্ছাসেবক দল নেতা

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

রংপুর মহানগরীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ফেন্সিডিলসহ মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম ওরফে শোয়েব (৩৭) গ্রেপ্তার হয়েছেন। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি ব্যাগ জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানতে পারে যে, মাদকের একটি বড় চালান রংপুর রেলস্টেশনের দিকে যাচ্ছে। এরপর ডিবির একটি অভিযানিক দল মহানগরের খাসবাগ এলাকায় অবস্থান নেয়। খাসবাগ থেকে রেলস্টেশনগামী পথে অভিযান চালিয়ে সন্দেহভাজন সাজেদুলকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার হেফাজত থেকে ৭২ বোতল কোডেন ফসফেটযুক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সাজেদুল ইসলাম শোয়েব খাসবাগ (মাহিগঞ্জ) এলাকার মৃত আমানত উল্লাহ ভূইয়ার ছেলে। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানান, দুই দিন আগে কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তি এই মাদক সরবরাহ করে। ঢাকাগামী ট্রেনের মাধ্যমে অন্য এক ব্যক্তির কাছে চালানটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তার।

এদিকে, এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে স্বেচ্ছাসেবক দল। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন এক যৌথ বিবৃতিতে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজেদুল ইসলাম শোয়েবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুরে প্রাইভেটকারসহ ডাকাতির সরঞ্জামাদি জব্দ, ৪ ডাকাত গ্রেপ্তার

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

মাদকাসক্ত নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, আহত দাদা

বালিয়াডাঙ্গীতে এক বিদ্যালয়ের ৪ ছাত্রী নিখোঁজ

পার্বতীপুরে বসতবাড়ি দখল ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

দেবীগঞ্জে পরীক্ষার আগেই শিক্ষার্থীকে প্রশ্ন পাঠানোর অভিযোগ

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি