হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে ডিভাইসসহ ৩ পরীক্ষার্থী আটক

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ছবি: আমার দেশ।

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ডিভাইসসহ ৩ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আটককৃত পরীক্ষার্থীরা হলেন-ঠাকুরগাঁও পৌর শহরের মিলননগর এলাকার লিটন দাসের স্ত্রী জ্যোতি রানী দাস, পীরগঞ্জ উপজেলার খটশিংগা গ্রামের আইনুল হকের মেয়ে রিপা আক্তার এবং বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ভোটপাড়া গ্রামের শনিচরণ চন্দ্র রায়ের ছেলে নরদেব চন্দ্র।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পরীক্ষা চলাকালে ঠাকুরগাঁও পৌর শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পরীক্ষায় ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ আটককৃতদের পুলিশ হেফাজতে নিয়ে যায়। এদিকে সদর থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়ার প্রক্রিয়া চলছে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ