হোম > সারা দেশ > রংপুর

তফসিল ঘোষণার পরই ব্যানার ফেস্টুন সরিয়ে নিচ্ছে জামায়াত

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রচারণামূলক সব ব্যানার-ফেস্টুন অপসারণে উদ্যোগ নিয়েছে দিনাজপুর-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলামের নির্দেশনায় নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন সরানোর কাজ শুরু করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর থেকেই উপজেলা পরিষদের মূল ফটকসহ বিভিন্ন এলাকায় দলীয় প্রচারণামূলক সামগ্রী অপসারণ কার্যক্রমে অংশ নেন জামায়াতের নেতাকর্মীরা।

নবাবগঞ্জ উপজেলা জামায়াতে সেক্রেটারি রেজাউল ইসলাম বলেন, নির্বাচন কমিশন নির্দেশনা অনুযায়ী নবাবগঞ্জ উপজেলায় আমাদের প্রার্থীর সব ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলছি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আচরণবিধি কঠোরভাবে অনুসরণে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

এ সময় উপজেলা কর্মপরিষদ সদস্য ও গোলাপগঞ্জ ইউনিয়ন আমির আকরাম হোসেন, যুবনেতা নুর ইসলামসহ জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তফসিল ঘোষণার পরপরই দলীয়ভাবে এমন উদ্যোগ নেওয়াকে স্থানীয়রা দায়িত্বশীলতার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো