হোম > সারা দেশ > রংপুর

ভারতে পালিয়েও রক্ষা পেলেন না হত্যা মামলার আসামি

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ভারতে পালিয়ে গিয়েও রক্ষা পেলেন না ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজারের বিকাশ ও কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসহাক আলী (২৮) হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানা।

শনিবার দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

ঘটনার ৪ বছর পর তাকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। সীমান্তে বিজিবির হাতে আটক হন তিনি।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক হামিদুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জুলাই ভোরে পীরগঞ্জ উপজেলার জাবরহাট-কর্নাই মাঝাপাড়া পাকা সড়কের দক্ষিণে পুকুর পাড়ে খুন হন বিকাশ ও কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসহাক আলী। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়। সেই সময় মামলা তিনজন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ। মামলার প্রধান আসামি উপজেলার চন্দরিয়া গ্রামের নুরুল মেম্বারের ছেলে মাসুদ রানা ভারতে পালিয়ে যায়। ঘটনার ৪ বছর পর সম্প্রতি ভারতে পুলিশের হাতে আটক হয় মাসুদ। ভারতীয় পুলিশ তাকে বিএসএফর কাছে হস্তান্তর করেন।

বৃহস্পতিবার বিএসএফ তাকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। এসময় সীমান্তে বিজিবির হাতে আটক হন তিনি। পরে ঐ দিনই দুপুরে তাকে যশোরের চৌগাছা থানা পুলিশে কাছে হস্তান্তর করে বিজিবি।

চৌগাছা থানা পুলিশ তার বিষয়ে অনুসন্ধান করে জানতে পারেন তিনি পীরগঞ্জের ইসাহাক আলী হত্যা মামলার পলাতক প্রধান আসামি। বিষয়টি জানতে পেরে পীরগঞ্জ থানা পুলিশ চৌগাছা থানা থেকে মাসুদকে পীরগঞ্জ থানায় নিয়ে আসেন এবং শনিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠায়।

উল্লেখ্য, এ হত্যা মামলায় এর আগে উপজেলার জাবরহাট গ্রামের নয়ন (২০) মাধবপুর গ্রামের আরিফুল ইসলাম (৩২) ও চন্দরিয়া গ্রামের মেজবাউল ইসলামকে(১৮)কে গ্রেপ্তার করে থানা পুলিশ জেল হাজতে পাঠায়। তারা বর্তমানে জামিনে রয়েছেন। মাসুদ গ্রেপ্তার হলেও এ মামলার আরো একজন আসামি পলাতক রয়েছেন।

এলাকাবাসীর ধারণা তিনিও ভারতে পালিয়ে আছেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বিকাশ ও কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসহাক আলী হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানা। দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন। বিএসএফ তাকে বাংলাদেশে পুশইন করে। বিজিবি মাসুদকে সীমান্তে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে যশোরের চৌগাছা থানা থেকে তাকে ধরে এনে জেল হাজতে পাঠানো হয়েছে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু