হোম > সারা দেশ > রংপুর

শত্রুরা দেশের মানুষকে বিভাজিত করতে চায়: ডা. জাহিদ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা বাংলাদেশের মানুষকে বিভাজিত করতে চায় তারা দেশ ও জাতির শত্রু।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মনে রাখতে হবে এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই দেশে আমরা শত শত বছর সবাই মিলেমিশে আছি। সেই ঐক্যকে আমরা ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে।

কোনো অবস্থাতেই কারো লোভ, প্রলোভনে বা কারো কথায় বিশ্বাস করবেন না। আল্লাহ আর নিজের ঈমানের জোরে সামনে এগিয়ে যাবেন।

ধর্ম নিয়ে রাজনীতি না করার বিষয়ে মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, দয়া করে এই দেশে ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না, এই দেশে হিন্দু-মুসলমান, বৌদ্ধ- খ্রিষ্টান, চাকমা মারমা, আমরা যেমন ভাদুরিয়াবাসী বা নবাবগঞ্জবাসী বা বাংলাদেশ বাসী, সবাই এখানে আমরা শান্তিতে থাকতে চাই।

এ-সময় জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক নুরু, ইউনিয়ন যুবদল সভাপতি কবিরুল ইসলাম কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আল মামুন, ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ আতিফ, সাধারণ সম্পাদক যুবায়ের আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা