হোম > সারা দেশ > রংপুর

সম্মিলিত শ্রমে দারিদ্র্যবিমোচনের স্বপ্ন দেখছেন চরের নারীরা

আব্দুল্লাহ আল মুজাহিদ, কুড়িগ্রাম

কুড়িগ্রামের চরাঞ্চলের মাঠে পুরুষের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছেন নারীরা। বিশেষ করে বাদামের মৌসুম এলেই চোখে পড়ে বিভিন্ন চরে পুরুষের সঙ্গে নারী শ্রমিকদের কর্মব্যস্ততা। তাদের এই শ্রমে যেমন সচল থাকে চরের কৃষিনির্ভর অর্থনীতি, তেমনি টিকে থাকে দরিদ্র ও অসহায় অনেক পরিবারের সংসার।

জেলার চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের বিভিন্ন চরে দেখা যায়, সংসারের অভাব দূর করার জন্য কিংবা একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য পুরুষের সঙ্গে নারীরা বাদাম তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন।

কথা হয় আছিরন বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘আমার স্বামী শারীরিক প্রতিবন্ধী। চার ছেলেমেয়েকে নিয়ে আমার সংসার। বিভিন্ন মৌসুমে অন্যের ক্ষেতে কামলা দিয়ে যা আয় করি তাই দিয়ে সংসার চালাই। আমার রোজগারের টাকা দিয়েই গরু-ছাগল কিনেছি। আলহামদুলিল্লাহ, ছেলেমেয়েদের নিয়ে আমরা ভালো আছি।

বুলবুলি বেগম বলেন, আমার স্বামী একজন দিনমজুর। তার সঙ্গে আমিও পেঁয়াজের সিজনে পেঁয়াজ তোলা এবং বাদামের সিজনে বাদাম তোলার কাজ করি। একজনের আয় দিয়ে সংসার চললেও বাড়তি কিছু করার জন্য আমিও অন্যের জমিতে কাজ করি। দুজনের আয়ে আমাদের সংসার এখন খুব ভালো চলছে। দুই ছেলেমেয়েকে লেখাপড়ার পাশাপাশি সাতটি গরুও কিনেছি।

শুধু নয়ারহাট চর নয়, কুড়িগ্রামের প্রায় ৪০০টি চরের চিত্রই এখন এমন। আছিরন, বুলবুলিদের মতো শত শত নারী এখন নিজেদের জমি চাষাবাদ কিংবা অন্যের জমিতে ফসল তোলার কাজ করে আয় করছেন, যা তাদের সংসারে বাড়তি অর্থের জোগান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে চরাঞ্চলের নারী শ্রমিকদের বিভিন্ন প্রতিকূল পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকির মধ্য দিয়ে কাজ করতে হয়। এছাড়া পুরুষের সমপরিমাণ কাজ করেও মজুরি কম পান বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় নারী উন্নয়নকর্মী সাইদা ইয়াসমিন বলেন, কুড়িগ্রামের নারীরা যে কৃষিতে ভূমিকা রাখতে পারেন, এটা তাদের জানা ছিল না। কৃষিক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা সম্পৃক্ত হয়ে লাভবান হচ্ছেন এবং সংসারে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারছেন। তাদের আয়ের টাকা দিয়ে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোগানোর পাশাপাশি পরিবারে সচ্ছলতা নিয়ে আসছে, যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে।

বিশেষজ্ঞরা মনে করেন, কৃষিক্ষেত্রে নারীদের মূল্যায়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে অর্থনীতিতে তারা বড় ধরনের ভূমিকা রাখতে পারবেন।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত