হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুর-৬ আসনে ছয়জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ২

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর, ঘোড়াঘা-হাকিমপুর) আসনে দাখিল করা আটটি মনোনয়নপত্রের মধ্যে ছয়টি বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ভোটার সমর্থক ফরমে ত্রুটির কারণ দেখিয়ে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ ও আরেক স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল্লাহ।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাইবাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবু জাফর মো. জাহিদ হোসেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আনোয়ারুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টী) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার সানি আব্দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা (দক্ষিণ) সভাপতি নুর আলম সিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী রেজাউল হক এবং বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদের জেলা সদস্য আব্দুল হাকিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান, বাতিল হওয়া প্রার্থীর জন্য নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিলের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো