হোম > সারা দেশ > রংপুর

বকেয়া পরিশোধ না করায় আ.লীগ নেতাকে গণপিটুনি

উপজেলা প্রতিনিধি, (চিরিরবন্দর) দিনাজপুর

দিনাজপুর চিরিরবন্দরে দোকান থেকে গো-খাদ্য বাকি নিয়ে টাকা পরিশোধ না করায় এক আওয়ামী নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরবর্তিতে গভীর রাতে টাকা শোধ করে দোকানদারের কাছে ক্ষমা চেয়ে পরিত্রাণ পান তিনি।

মঙ্গলবার দিবাগত রাত ৯টার সময় উপজেলার রেলস্টেশন সড়কের হাসপাতাল মোড়ে জনৈক আলম গো-খাদ্য ভান্ডার নামক দোকানে এ ঘটনা ঘটেছ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. অনিমেষ রায় গরুর খাদ্য বিক্রয়কারী দোকান আলম খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী মোজ্জামেল হক আলমের কাছ থেকে প্রায় এক বছর আগে ২ হাজার ৬০০ টাকার গো খাদ্য বাকি নেন। এরপর আর টাকা পরিশোধ করেননি। মঙ্গলবার রাত ৯টার দিকে ওই আওয়ামী লীগ নেতা উক্ত দোকানের সামনে এলে তার কাছে পাওনা টাকা চান দোকানদার। তখন ওই আওয়ামী লীগ নেতা ‘কিসের টাকা পাও’ বলে দোকানদারকে মারধর শুরু করেন। এ সময় স্থানীয়রাসহ আশপাশের দোকান মালিকগণ এসে তাকে গণপিটুনি দিয়ে আটকে রাখেন।

আলম খাদ্য ভান্ডারে স্বত্বাধিকারী মোজ্জামেল হক আলম বলেন, অনিমেষ আমার কাছে এক বছর আগে আমার দোকান থেকে গো খাদ্য বাকি নিয়ে আর টাকা পরিশোধ করছিলেন না। অনেকবার টাকা চেয়েও ধরা দিচ্ছিল না। মঙ্গলবার দোকানের সামনে দেখা পেয়ে টাকা চাইলে, কিসের টাকা পান বলে আমার কলার ধরে আমার গায়ে আঘাত করেন তিনি। পরে আমার সাথের দোকানদার ও স্থানীয়রা তাকে মারধর করে আটকে রাখে।

স্থানীয় হামিদ বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আব্দুল হামিদ বলেন, আমার দোকান থেকে সাবেক অর্থমন্ত্রীর প্রোগ্রামে কম্বল বিতরণের জন্য বাকিতে কম্বল নিয়ে টাকা পরিশোধ করেনি। দোকানদারগণ সামনে পেয়ে ধরে পিটুনি দিয়েছেন স্থানীয়রা।

চিরিরবন্দরের অনেক দোকানদারগণ অভিযোগ করেন, তারাও টাকা পাবেন।

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা

রাজিবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু