হোম > সারা দেশ > রংপুর

রংপুরে স্ত্রী হত্যা দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রংপুর অফিস

রংপুরের বদরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিনিয়র দায়রা জজ আদালত।

মঙ্গলবার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই আদেশ দেন। এসময় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। এসময় আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানারও আদেশ দেন তিনি।

রাষ্ট্রপক্ষের পিপি আফতাব উদ্দিন জানান, বদরগঞ্জের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের শহিদুল হকের পুত্র ওসমান গণির সাথে বিয়ে হয় পাশের গ্রামের আমজাদ হোসেনের কন্যা মন্জুয়ারা খাতুনের। অভাব অনটনে কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের এক পর্যায়ে ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর রাতে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী।

এ ঘটনায় মনজুয়ারার পিতা মামলা করলে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন।

পিপি জানান, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায় বাস্তবায়ন চান তিনি।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান