হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে ব্যতিক্রমী বউ-শাশুড়ি মেলা

ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

গর্ভবতী নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব তুলে ধরতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী বউ-শাশুড়ি মেলা। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ মেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

মেলার আয়োজন করে পরিবার পরিকল্পনা বিভাগ ও ল্যাম্ব, আর্থিক সহযোগিতা প্রদান করে ইউএনএফপি। এতে নাওডাঙ্গা ইউনিয়নের শতাধিক নারী, কিশোরী শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা দপ্তরের সহকারী পরিচালক মেজবা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমওএমসিএইচ-এর ডা. ফেরদৌসি খাতুন, জাপাইকো জেলা সমন্বয়ক ডা. শুভাশ্রী, ল্যাম্ব-এর প্রজেক্ট অফিসার বাদল এককা, জেলা ফ্যাসিলিটেটর মনজুরা বেগম ও ইসলামি রিলিফ বাংলাদেশের গ্যাব্রিয়েল কিসকু। অনুষ্ঠান পরিচালনা করেন ফুলমতি কমিউনিটি ক্লিনিকের সিএইসিপি আতিকুর রহমান।

আলোচনা সভায় বক্তারা প্রসব পূর্ব ও পরবর্তী সেবা, ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা প্রদানের গুরুত্ব এবং কিশোর-কিশোরীদের জন্য বিশেষ কাউন্সেলিং চালুর ওপর জোর দেন। একই সঙ্গে বউ-শাশুড়িদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রামাঞ্চলে প্রাতিষ্ঠানিক ডেলিভারির সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন, কুড়িগ্রামে প্রায় এক লাখ প্রতিবন্ধী শিশু রয়েছে। ঘরে প্রসব করার কারণে প্রতিবন্ধী শিশুর সংখ্যা বাড়ছে। তাই বিনামূল্যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রসব সেবা গ্রহণের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

মেলায় প্রদর্শিত ছয়টি স্টলে ছিল প্রসব পূর্ব ও পরবর্তী সেবা ও পরামর্শ কর্নার, ভায়া পরীক্ষা ও রক্ত পরীক্ষা কর্নার ডায়াবেটিস পরীক্ষা কর্নার কিশোরী কর্নার ও ফিস্টুলা কাউন্সেলিং কর্নার। সকাল থেকে বিকেল পর্যন্ত এসব স্টলে শতাধিক নারী বিভিন্ন সেবা গ্রহণ করেন।

এই ব্যতিক্রমী মেলার মাধ্যমে নারী সমাজে স্বাস্থ্যসেবা ও সচেতনতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়