হোম > সারা দেশ > রংপুর

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় কৃষকদল নেতাকে মারপিট

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের পাতিলবাড়ি চরে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় কৃষকদল নেতার মুদিখানায় হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে।

হামলার শিকার হলদিয়া ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ও ব্যবসায়ী শাহজাহান মন্ডলকে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এলাকার লোকজন জানান, গত বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে একই এলাকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ফরিদ মির্জা জনসম্মুখে কটূক্তিমূলক মন্তব্য করেন। প্রকাশ্যে এমন কটূক্তির প্রতিবাদ করেন উপস্থিত জাতীয়তাবাদী কৃষকদলের হলদিয়া ইউনিয়ন কমিটির সদস্য সচিব শাহজাহান মন্ডল।

এ সময় কাটাকাটির একপর্যায়ে ফরিদ মির্জা সহ তার লোকজন শাহজাহানের মুদিখানায় অতর্কিত ভাবে হামলা চালায় ও মারপিট করে। এতে আহত হলে শাজাহান মন্ডলকে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী জানান, ম্যাডামের মৃত্যু নিয়ে কটূক্তি করায় শাহজাহান মন্ডল প্রতিবাদ করেছে। সে কারণে তার উপর হামলা চালিয়ে মারপিট করে। সাঘাটা থানার ওসি মাহমুদুল আলম বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে থাকবে জামায়াত

চিলমারীতে বালু খেকোদের টোল ঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

রংপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

নির্বাচনে কারচুপির ঘটনা উদ্ঘাটিত হবে: অ্যাডভোকেট ফিরোজ

তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বড় ভাইয়ের সুরকির আঘাতে ছোট ভাই নিহত

বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

ঠাকুরগাঁওয়ের একজন অভিভাবককে হারালাম: মির্জা ফখরুল

পঞ্চগড়ে বিদেশি মদসহ বাবা-ছেলে আটক