হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

রংপুরের গঙ্গাচড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মন্থনারহাট ঐতিহাসিক ফুটবল মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গঙ্গাচড়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা মো. রুহুল আমিন।

উদ্বোধনের পূর্বে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহুল আমিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার নাহিদ সুলতানা, বাংলাদেশ ছাত্র পরিষদের সভাপতি শামসুজ্জামান আকতার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন লিজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিপ্টন, কোলকোন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান বেঞ্জু, সাধারণ সম্পাদক শাহ জালাল, বড়বিল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম, নোহালী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান রঞ্জু, সদস্য সচিব বুলবুলসহ যুবদল, ছাত্রদল, তাঁতী দল এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ