হোম > সারা দেশ > রংপুর

জুলাই আহতদের সম্মানে ১৭৫ স্কুলে একযোগে গাছের চারা রোপণ

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

জুলাই পুনর্জাগরণে গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে নীলফামারীর কিশোরগঞ্জের ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাধ্যমে গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কেশবা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন। পরে ওই বিদ্যালয়ের শিশুরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোতাহার হোসেন, প্রতিষ্ঠান প্রধান মাহবুবুর রহমান মিলন প্রমুখ। এছাড়া সহকারী শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

একই সময়ে একযোগে জুলাই আহতদের সম্মানে উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা স্ব-স্ব স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

প্রসঙ্গত, জুলাই পুনর্জাগরণে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের হাত দিয়ে জুলাই আহতদের সম্মানে এই গাছের রোপণের উদ্যোগ নেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা আমার দেশকে জানান, প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিশুদের মাঝে জুলাই পুনর্জাগরণ তৈরি করতেই এই কর্মসূচি। এই গাছগুলোই শিশুদের কাছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মান ও স্মৃতিস্মারক হয়ে থাকবে।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল