হোম > সারা দেশ > রংপুর

ছোট ভাইয়ের সাথে মারামারি করবেন, মাইকে ঘোষণা দিলেন বড় ভাই!

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের সাথে মারামারি করতে মাইক দিয়ে ঘোষণা দিয়েছেন বড় ভাই। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আ. কুদ্দুস মিয়া বৃহস্পতিবার (৬ নভেম্বর) রিকশায় করে গোটা গ্রামে মাইক দিয়ে ঘোষণা করেন, আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর ছোট ভাই হাবিজারের সঙ্গে মারামারি করবেন নিজেদের পানের বরজ এলাকায়। এমন ঘোষণা ফেসবুকে ছড়িয়ে পড়লে নিমিষেই তা ভাইরাল হয়ে যায়। স্থানীয়ভাবে বিষয়টি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু বলেন, খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেয়া হয়েছে। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, এটাই নতুন বাংলাদেশের দাবি

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে নিহত ১, আহত ২

পানি পাচ্ছেন না গঙ্গাচড়ার কৃষক

নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তা নয়, নারীদের ক্ষমতায়ন

জালিয়াতি করে ৪৩ কোটি টাকা নিয়ে পালালেন ব্যাংক কর্মকর্তা

বাজারে সড়কবাতি লাগাতে গিয়ে দুজনের মৃত্যু

পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো সংঘাতে জড়াবেন না