হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ অস্ত্র উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারত থেকে আসা অস্ত্র ও মাদকের চালান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ২টি ওয়ান শুটার গান।

বুধবার দুপুর ২টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার (পিএসসি)।

বিজিবি জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ আসতে পারে-এমন তথ্যে ৩ সপ্তাহ ধরে সীমান্তে নজরদারি জোরদার করে বিজিবি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ এলাকার মোহনপুর বিওপির আওতাধীন সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ি নামক স্থানে সীমান্ত পিলার ৩০৮/১৯এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুধবার ( ৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টায় ওঁৎপেতে থাকে বিজিবি সদস্যরা। এসময় ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে কয়েকজন চোরাচালানি। বিজিবি সদস্যরা তাদেরকে ঘেরাও করতে গেলে উপস্থিতি টের পেয়ে ৬টি মালামাল ভর্তি বস্তা রেখে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।

পরবর্তীতে উদ্ধারকৃত বস্তা গুলো খুলে ভিতরে রক্ষিত ২টি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। এছাড়াও বেশ কিছু মাদক জব্দ করা হয়।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ