হোম > সারা দেশ > রংপুর

রংপুরে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে মতবিনিময়

রংপুর অফিস

রংপুর সার্কিট হাউসে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে‌। রোববার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হলো জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের তোর গোড়ায় পৌঁছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে ভূমি সংক্রান্ত সেবা সমূহ অটোমেটেডের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এ সকল কার্যক্রম দেশের সকল নাগরিক কে সহজে বোঝাতে ডিজিটালাইন ভূমি সেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় দেশজুড়ে ভূমি সেবা মেলারো আয়োজন করেছে। আধুনিক প্রযুক্তিতে অন্তর্ভুক্ত করে ভূমি সেবা সমূহকে যুগোপযোগী করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে। সরকারের নির্দেশে ভূমি মন্ত্রণালয় জনসাধারণের অবহিত করতে ভূমি উন্নয়ন কর প্রদানে উৎসাহিত করা পাশাপাশি সারাদেশের ন্যায় রংপুর বিভাগের ৮ জেলার ৫৮ উপজেলায় ভূমি মেলার আয়োজন করা হচ্ছে। সে ক্ষেত্রে সরকার ভূমি সমস্যার সমাধানে বিদ্যমান আইন ও বিধিগুলির সংস্কার, নতুন আইন প্রণয়ন এবং সেবা সহজিকরণে নতুন নতুন পরিপত্র জারি করেছে। বিশেষ করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার, ভূমি আপিল বোর্ড, হাট বাজার স্থাপন ও ব্যবস্থাপনা, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও দখল এবং আপিল বোর্ড আইন ২০২৬ এর কাজ প্রক্রিয়াধীন। এগুলো বাস্তবায়ন হলে জনগণকে আর কোনো হয়রানির মুখে পড়তে হবে না।

সভায় প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, যে সকল ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত তৌশিলদার এবং অন্যান্য কর্মচারীরা ভূমি মালিকদের বিভিন্নভাবে হয়রানি করেন এবং আধুনিক সেবা সমূহ বুঝিয়ে না দিয়ে লুকোচুরি করছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিব। কারণ বর্তমান সরকার ভূমি আইনকে সহজ করার লক্ষ্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জেলা প্রশাসক রুহুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবু সাঈদসহ বিভাগ এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এ সময় বিভাগের সহকারী ভূমি কর্মকর্তাসহ (এ্যসিল্যান্ট) বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

জেডএম

নবাবগঞ্জে ঋণের দায়ে গৃহবধূর আত্মহত্যা

নীলফামারীতে সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

পুলিশ সদস্য অপহরণ, গ্রেপ্তার ৫

ভূরুঙ্গামারীতে ভারতীয় মালামাল জব্দ

ভারত থেকে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

পীরগাছায় হাজী কল্যাণ সংস্থার নতুন ভবনের ছাদ ঢালাই উদ্বোধন

সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় মায়ের মৃত্যু

হজ এজেন্সির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে প্রভাষক গ্রেপ্তার

তিনবিঘায় বিএসএফের বাড়তি নজরদারি, উদ্বিগ্ন দহগ্রামবাসী

চিরিরবন্দরে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন