হোম > সারা দেশ > রংপুর

বিজয় মিছিলে মুখরিত রাণীশংকৈল

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির বিজয় ‎র‌্যালি আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড ‎র‌্যালি নিয়ে জড়ো হয়। পরে সেখান থেকে বিজয়ের আনন্দ মিছিল বের করা হয়। অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিভিন্ন ফেস্টুন দেখা যায়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর ঘুরে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর চেরৗাস্তা মোড়ে গিয়ে সমবেত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল ওয়াদুদ বিন নূর আলিফ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামাল আনোয়ার, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, মাহামুদুন নবী পান্না ও খলিলুর রহমান খলি, যুগ্ম-সম্পাদক সাহাবউদ্দিন মাস্টার, উপজেলা নারী দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমন আর বকুল মজুমদার।

ছাত্রজনতা: রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে থেকে ছাত্রজনতার একটি বিজয় ‎র‍্যালি বের হয়ে শিবদীঘি যাত্রীছাউনি মোড়ে গিয়ে সমবেত হয়। সেখানে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে এবং আনন্দে সাইকেল খেলায় মেতে উঠে স্কুল কলেজের শিক্ষার্থীরা।

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না