হোম > সারা দেশ > রংপুর

হাদি হত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

ছবি: আমার দেশ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ও দায়ীদের গ্রেফতারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা। শুক্রবার জুম্মার নামাজের পর শহরের শহীদ স্মৃতি অম্লান চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ হলে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেয় বিক্ষুব্ধরা। এ সময় ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না; 'বয়কট বয়কট, ভারত বয়কট’ এসব শ্লোগানে রাজপথ উত্তপ্ত করে তোলেন তারা। এসময় তারা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান।

প্রতিবাদ সভায় সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিম, শহর শরফুদ্দিন খান, বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, ছাত্রনেতা শাকিল চৌধুরী, এনসিপির সৈয়দপুর উপজেলা সদস্য সচিব আজাদ হোসেন, আমার দেশ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি সাহাবাজ উদ্দিন সবুজ, ছাত্রদল নেতা জাবেদ আলম, ছাত্রশিবির সৈয়দপুর উপজেলা সভাপতি হাফিজুল ইসলাম, সমন্বয়ক সোয়েব, একরামুল, সায়মন, রনি প্রমুখ বক্তব্য রাখেন।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়