হোম > সারা দেশ > রংপুর

বিএনপি সব সময় দুঃস্থ অসহায় মানুষের পাশে থাকে : ডা. জাহিদ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,

বিএনপি সব সময় দুস্থ-অসহায় মানুষের পাশে থাকে। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সর্বদা কাজ করে ও জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের সর্বদাই লড়াই করে।

শনিবার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কেউ যখন সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিতে চায় তখন বিএনপি সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের পাশে থেকে লড়াই করে। বিএনপি সর্বদাই মানবিক ।

ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, ঘোড়াঘাট পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাভলু প্রমুখ।

পরে অধ্যাপক ডা. জাহিদ হোসেন এতিম ও দুস্থ-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এমএস

দেবীগঞ্জে পরীক্ষার আগেই শিক্ষার্থীকে প্রশ্ন পাঠানোর অভিযোগ

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

রংপুরে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের