হোম > সারা দেশ > রংপুর

ছেলের চুরির অভিযোগে কার্তিককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছেলের চুরির অভিযোগকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় কার্তিক চন্দ্র রায় (৩৫) নামে এক পিতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার নেকমরদ কুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

পরদিন বুধবার (৯ সেপ্টেম্বর) নিহতের ছেলে ককিল চন্দ্র রাণীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে স্থানীয় হরি কিশোর, তপন চন্দ্র, ডালিম চন্দ্র, নবদেব ও রতন চন্দ্রকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কার্তিক চন্দ্রের ওপর হামলা চালায়। উপর্যুপরি কোপে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, একই গ্রামের হুদা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে কার্তিক ও তার ছেলে ককিল চন্দ্রকে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও সেলোমেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরশেদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ