হোম > সারা দেশ > রংপুর

সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে বিএনপি: ডা. জাহিদ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন হবে বৈষম্যহীন। সবার জন্য সমান সুযোগ ও ন্যায়সঙ্গত রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করা হবে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ উপজেলায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রধান দায়িত্ব।

ডা. জাহিদ বলেন, এ দেশের সম্পদ দেশের মানুষের। উন্নয়ন হবে জনগণের প্রয়োজনের ভিত্তিতে, নয় একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানে যে বৈষম্য সৃষ্টি হয়েছে, তা দূর করতে জনগণের ঐক্য প্রয়োজন।

এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান,উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আল মামুন প্রমুখ।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা