হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রাম সীমান্তে আবারো নারীসহ তিন ভারতীয় নাগরিককে পুশইন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ভারতীয় তিন নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে।

পুশইনের শিকার তিন নাগরিক হলেন, আসাম রাজ্যের নোয়াগাঁও জেলার সামগুরা থানার সালথা এলাকার বাসিন্দা আয়েশা বেগম(৫০), কলিয়াবর থানার রুস্তম আলী (৬৫) এবং রোহা থানার ইদ্রিস আলী (৪৬)।

স্থানীয়রা জানান, বিএসএফ ভারতের একজন নারী ও দুইজন পুরুষকে ভোর রাতে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সকালে তাদেরকে দাঁতভাঙ্গা ইউনিয়নের বাঘেরহাট বাজারে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরিচয় জিজ্ঞেস করলে তারা ভারতের আসাম রাজ্যের বাসিন্দা বলে জানায়। এরপর কোথায় গেছে তা জানা যায়নি।

স্থানীয় সাংবাদিক সাখোয়াত হোসেন সাকা জানান, ‘রৌমারীতে রোববার ভোররাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের চরবোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক ১০৫৯ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের কুকুরমারা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৩ ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। তবে পুশইন করা নাহরিকরা কোথায় আছে তা এখনো জানা যায়নি।’

এ ব্যাপারে জান‌তে জামালপুর বি‌জি‌বি ৩৫ ব্যাটালিয়ন অ‌ধিনায়‌ক লেফ‌টে‌নেন্ট ক‌র্ণেল হাসানুর রহমা‌নের সা‌থে যোগা‌যো‌গের চেষ্টা করা হ‌লেও তা‌কে পাওয়া যায়‌নি।

এর আগেও রৌমারীসহ কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক বাংলাদেশে পুশইন করার ঘটনা ঘটেছে। সবশেষ গত ২৪ ডি‌সেম্বর নারীসহ আসা‌মের ৯ মুস‌লিম নাগ‌রিক‌কে কু‌ড়িগ্রা‌মের না‌গেশ্বরী সীমান্ত দিয়ে বাংলা‌দেশে পাঠিয়ে দেয় বিএসএফ। প‌রে তা‌দের ফেরত পাঠায় বি‌জি‌বি।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো