হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জ বিএনপির ৫ নেতার স্থগিতাদেশ প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে স্থগিত হওয়া দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপির পাঁচ নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুছ আলী, আজাদ রহমান, কামরুজ্জামান বাবু, সহ-সাধারণ সম্পাদক শাহাজাহান এবং কোষাধ্যক্ষ মহররম আলীকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে স্থগিত করা হয়েছিল।

পরবর্তীতে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে তাদের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে নবাবগঞ্জ উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি