হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে মসজিদের সামনে সিসি ক্যামেরা লাগালো বিএসএফ

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশঝানি ঝাকুয়াটারি সীমান্তের শূন্য রেখায় একটি মসজিদের সামনের গাছে সিসি ক্যামেরা লাগিয়েছে বিএসএফ।

রোববার রাতে এ ক্যামেরা লাগানো হয়। এরই মধ্যে এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

স্থানীয়রা জানায়, রাতের আঁধারে ঝাকুয়াটারি সীমান্তের ৯৭৮ নম্বর পিলারের পাশে একটি গাছে সিসি ক্যামেরা লাগান বিএসএফ সদস্যরা। সোমবার সকালে বিষয়টি বিজিবিকে জানান স্থানীয় লোকজন। পরে ক্যামেরাটি খুলে নেয়ার জন্য একাধিকবার বলা হলেও আমলে নেয়নি বিএসএফ।

ঝাকুয়াটারি জামে মসজিদের মুয়াজ্জিন আলমগীর হোসেন বলেন, সীমান্তে স্থাপিত ২০০ বছরের পুরোনো এ মসজিদে ভারত–বাংলাদেশের মানুষ নামাজ পড়েন। মসজিদটি আমাদের পূর্বপুরুষরা স্থাপন করেছেন। দেশভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও আমাদের সম্পর্ক ভাগ হয়নি। তখন থেকেই আমরা একসঙ্গে নামাজ পড়ি।

তিনি বলেন, মসজিদটি পুরোনো হওয়ায় নতুন করে স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে বাধা দেয় বিএসএফ। ফলে দুই বছর ধরে কাজ বন্ধ রয়েছে। এবার তারা সিসি ক্যামেরা লাগিয়ে গেল।

কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। তাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। ক্যামেরা খুলে নেয়ার আশ্বাস দিয়েছেন তারা।

রৌমারীর বড়াইবাড়ি দিবস কাল, রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় ২৫ বছর

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর

কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ায় যুবকের কারাদণ্ড

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব