হোম > সারা দেশ > রংপুর

আগে ছিল হাসিনার পুলিশ, এখন হবে জনগণের পুলিশ: এসপি দিনাজপুর

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, আগের পুলিশ ছিল হাসিনার পুলিশ আর এখনকার পুলিশ হবে জনগণের পুলিশ। শনিবার মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৫ বছরে কী হয়েছে আপনার যেমন জানেন, আমিও জানি। বিগত ফ্যাসিস্ট সরকার এই পুলিশকে ব্যবহার করেছে। আমি যতদিন দিনাজপুরে থাকব এই পুলিশ হবে জনগণের পুলিশ। আপনারা নিশ্চিত থাকেন আমি জেলার পুলিশ সুপার হিসেবে বলছি, কোনো রাজনৈতিক দল বা সরকার পুলিশকে আর ব্যবহার করতে পারবে না। এই জেলায় এটা হবে না, এটা লিখে রাখতে পারেন।

তিনি বলেন, বিগত সরকার ছিল গায়েবি মামলাবাজ সরকার। এখন যদি এই এলাকায় ৩২৩,৩২৫ বা ৩২৬ এর কোন ঘটনা ঘটে, ধরেন সেটা ৪/৫জন ঘটিয়েছে। আপনি মামলা দিলেন ৫০৫ জনের নামে। তাহলে ওই ফ্যাসিস্ট সরকারের মামলার হয়রানি আর এখনকার মামলার হয়রানির মধ্যে কোনো পার্থক্য থাকলো? একই কাজ যদি আপনি করেন তাহলে হাসিনা আর আপনার মধ্যে পার্থক্য কি হল?

জনসাধারণের অংশ গ্রহণে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (দিনাজপুর সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন।

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসনে ট্র্যাফিক ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সুধীজন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানে সচেতন নাগরিক, সাংবাদিক ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএস

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল