হোম > সারা দেশ > রংপুর

দ্রুতগতির ট্রাক কেড়ে নিলো দুই বন্ধুর প্রাণ

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ীতে দ্রুতগতির ট্রাক কেড়ে নিয়েছে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর প্রাণ। মঙ্গলবার সকাল ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩৩), একই উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মোতালেব হোসেন (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজু ইসলাম ও মোতালেব হোসেন মঙ্গলবার মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার জন্য রওয়ানা দেন। সকাল ৭টার দিকে ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকা পৌঁছালে প্লাস্টিকের ক্যারেট বোঝাই একটি ট্রাক (ঢাকা- মেট্রো ন-১৯-১৬২৬) ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল (ঠাকুরগাঁও-ল-১১-৪২৯২) এর সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় মোতোলেব হোসেন ও সাজু ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে তাদের লাশ সুরতহাল করা হয়েছে। ট্রাকটির চালক ও সহোযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত