হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও-১ আসন, মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মহাসচিবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বিকেলে তার পরিবারের একজন এসে ফরম সংগ্রহ করেছেন।

ঠাকুরগাঁও-১ আসন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের খবর প্রকাশের পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে ও চায়ের আড্ডা থেকে প্রায় সব জায়গায় শুরু হয়েছে আলোচনা।

জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে বৃহস্পতিবার বিকেলে আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এর আগে গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনে মহাসচিব নিজেই তার নাম ঘোষণা করেন।

পুলিশ সদস্য অপহরণ, গ্রেপ্তার ৫

ভূরুঙ্গামারীতে ভারতীয় মালামাল জব্দ

ভারত থেকে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

পীরগাছায় হাজী কল্যাণ সংস্থার নতুন ভবনের ছাদ ঢালাই উদ্বোধন

সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় মায়ের মৃত্যু

হজ এজেন্সির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে প্রভাষক গ্রেপ্তার

তিনবিঘায় বিএসএফের বাড়তি নজরদারি, উদ্বিগ্ন দহগ্রামবাসী

চিরিরবন্দরে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

তারাগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সবজিক্ষেত, বেড়েছে দাম

ফুয়েল কার্ডে বাড়ছে রাজস্ব, দুই মাসে আয় দেড় কোটি টাকা