হোম > সারা দেশ > রংপুর

আশুরার বিলে দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের সম্ভাবনা

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের সম্ভাবনাময় স্থান আশুরার বিল। যথাযথভাবে সুরক্ষার মাধ্যমে সেখানে দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করলে ওই বিলের মাছ দিয়ে শুধু নবাবগঞ্জ উপজেলায় নয়, জেলার মাছের চাহিদা পূরণ করা সম্ভব।

এক সময় ওই বিলে নানা জাতের দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত। অভিযোগ উঠেছে ২৩৮ হেক্টর আয়তনের সরকারি ওই বিলে বর্তমানে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দূষিতপানি প্রবেশ করার কারণে পানি দূষিত হচ্ছে।

বিলে নিষিদ্ধ জাল অবাধে ব্যবহার হচ্ছে। মাছ ধরার একপ্রকার জাল ফিক্সড ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। এসব জালের মাধ্যমে মাছ ধরার পাশাপাশি পোনা মাছ পর্যন্ত নিধন করা হচ্ছে। ফলে মাছ উৎপাদন কমে আসছে।

এলাকাবাসী সচেতন হলে এবং পোনা মাছ নিধন না করলে আশানুরূপ মাছ উৎপাদন সম্ভব বলে উপজেলা মৎস্য দপ্তর মত পোষণ করেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন জানান, নিষিদ্ধ জাল ব্যবহারে সরকারিভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ কাজ চলমান রয়েছে।

এছাড়া স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। তিনি জানান, বিলের বুড়িদহ নামক স্থানে ০.০৫ হেক্টর আয়তনের একটি অভয়াশ্রম রয়েছে। সব মিলিয়ে সকলের সহযোগিতা পেলে ওই বিলে দেশীয় প্রজাতির মাছে ভরপুর করা সম্ভব।

এদিকে খরা মৌসুমে বিলে বোরো চাষ করা হয়ে থাকে। বর্ষা মৌসুমে প্লাবিত হওয়ার কারণে আমন চাষ তেমন করতে পারে না। বিলে পানি ধরে রাখতে কয়েক বছর আগে একটি ক্রসড্যাম স্থাপন করা হয়। ক্রসড্যামের পাশে বাঁধ ভেঙে যাওয়ায় সেখানে আর পানি ধরে রাখা যায় না।

বদরগঞ্জে মাদক ও জুয়া বন্ধের দাবিতে র‍্যালি ও পথসভা

সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি

কাউনিয়ার রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার

দিনাজপুরের ইজতেমায় গোর-এ-শহীদ ময়দানে জুমার নামাজ আদায়

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন

তিস্তার চরে ভুট্টার বীজ বুনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নারীদের

ফুলবাড়ীতে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন

এখন আর দিনের ভোট রাতে হয় না: ত্রাণমন্ত্রী

ফুলবাড়ীতে সুস্বাদু আনারকলি চাষে সফলতা

ঝুঁকিতে ৩৫ কোটি টাকার সেচ প্রকল্প ও গুচ্ছগ্রাম