হোম > সারা দেশ > রংপুর

গাঁজা, ইয়াবা-ইটাডলসহ মাদক সম্রাট রুবেল গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মধ্য রাজিব চেংমারী গ্রামে অভিযান চালিয়ে দু’কেজি গাঁজা, ৭০ পিস ইয়াবা ও ১৮ পিস ইটাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারি রুবেল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আটক রুবেলকে কিশোরগঞ্জ থানায় সোপর্দ করে অধিদপ্তর। রাতেই বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম। গ্রেপ্তার রুবেল ইসলাম ওই ইউনিয়নের মৃত ওয়াজ আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুবেলের বাড়ি ঘেরাও করে অভিযান চালানো হয়। এসময় মাঝের কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তার ঘরে থাকা একটি ব্যাগ থেকে ২ কেজি গাঁজা, ৭০ পিস ইয়াবা এবং ১৮ পিস ট্যাপেন্টাডল (ইটাডল) ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার মাদক ও আসামিকে থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওসি আশরাফুল ইসলাম জানান, রুবেলকে বুধবার আদালতে উঠানো হবে।

ইফতারিতে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

নীলফামারীতে ইফতারে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

রমজান মানুষের পরিবর্তনের সুযোগের মাস: এটিএম আজহারুল ইসলাম

অগ্নিকাণ্ডে দুই গরু পুড়ে পথে বসেছেন দিনমজুর আসাদুল

প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

কারখানার কাগজ দেখার নামে ২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পড়ে ইজিবাইক ছিনতাই

প্রশাসন দুর্নীতিমুক্ত থাকলে স্বনির্ভর দেশ গড়া সম্ভব: এটিএম আজহার