হোম > সারা দেশ > রংপুর

এটিএম আজহার সকালে ভোট দেবেন বদরগঞ্জে

রংপুর অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এবং ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম বুধবার সকাল ১০টায় রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনে নিজের কেন্দ্র বদরগঞ্জ পৌর শহরের বালুয়াভাটা নেহার স্কুল ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। তিনি ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী।

এটিএম আজহারের ব্যক্তিগত সহকারী রুহুল আমিন জানিয়েছেন, ভোটকেন্দ্রে তিনি সকাল ১০টায় উপস্থিত থাকবেন। জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় দলের শীর্ষ নেতারা তাদের নিজ নিজ কেন্দ্র থেকে ভোট দেবেন এবং নেতাকর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

ভোটের গুরুত্ব উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম বলেন, “ভোট জনগণের মৌলিক অধিকার। জনগণ যেন ভয়ভীতি বা বাধা ছাড়াই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেটিই আমরা প্রত্যাশা করি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের মতামত প্রকাশ করবে। ভোটে কোন ধরনের কারচুপি মেনে নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটের মাধ্যমেই দেশে গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী হবে। আমরা আশা করি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল ভোটারের নিরাপত্তা নিশ্চিত করবে এবং প্রশাসন নিরপেক্ষ থাকবে। ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সেটি খেয়াল রাখতে হবে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট অবাধ, সুষ্ঠু ও সুন্দর রাখার জন্য নিজেদের এলাকায় পর্যবেক্ষণ করতে হবে। কোনোভাবে কালো টাকার ছড়াছড়ি বা ভোট প্রভাবিত করার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুযায়ী, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ভোট কারচুপি বা কালো টাকার ছড়াছড়ির যে কোনো তথ্য পাওয়া গেলে তা কঠোর হাতে দমন করা হবে।

প্রাথমিক বিদ্যালয়ে মাদক সেবনের আড্ডা, আটক ৩

পাটগ্রাম সীমান্তে গরুসহ ভারতীয় নাগরিক আটক

পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক

নূপুর চুরির অভিযোগে নারীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর

ফের সচল তাজুর ফেসবুক পেজ, জানালেন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা

লালমনিরহাট-বুড়িমারী সড়কের ৮৪ বাঁকে মৃত্যুফাঁদ

পঞ্চগড়ে বিদ্যুতের তারে ঝুলছিল লাইনম্যানের লাশ

ভাই বললেন কেন, চটলেন সেই এসিল্যান্ড

উত্তীর্ণ প্রার্থীকে চাকরি না দেওয়ায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে স্বাধীনতার ৫৫ বছরেও গড়ে ওঠেনি আলুর হিমাগার