হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

জেলা প্রতিনিধি, নীলফামারী

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ ও গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে নীলফামারীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ফোরামের জেলা শাখার সদস্য ময়নুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সচেতন গ্রাহক ফোরামের যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিকী, সদস্যসচিব আরিফ আল মামুন, সদস্য মাওলানা নাজমুল হুদা, নুর মোহাম্মদ প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের শত শত গ্রাহক মরতে রাজি আছে, কিন্তু ব্যাংক লুটেরাদের হাতে গ্রাহকদের আমানত তুলে দিতে রাজি নয়। অবিলম্বে ইসলামী ব্যাংক থেকে ফ্যাসিবাদের দোসর খুরশিদ আলমের চেয়ারম্যান হিসেবে নিয়োগ বাতিল করতে হবে। তা না হলে ইসলামী ব্যাংকের কোটি কোটি গ্রাহক রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

নীলফামারী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে গ্রাহক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেডএম

লালমনিরহাটে পাচারের সময় জব্দ ৪৫ বস্তা ডিএপি সার, ব্যবসায়ীর কারাদণ্ড

পীরগঞ্জে টাঙ্গন নদ পারাপারে ৮ গ্রামের মানুষের দুর্ভোগ

রংপুরে ওয়াকফ এস্টেটের জমি আত্মসাতের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা