হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রধান শিক্ষিকা নিহত

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিনা বেগম (৪৫) নামে এক স্কুলের প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সাইফুল ইসলাম আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা বেগম দেবীগঞ্জ পৌরসভার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা। তিনি দেবীগঞ্জ পারফেক্ট অ্যাকাডেমির প্রধান শিক্ষিকা ছিলেন। আহত সাইফুল ইসলাম শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে দেবীগঞ্জ থেকে পঞ্চগড় শহরের দিকে আসছিলেন দম্পতি। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌঁছালে সড়কে থাকা স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারান তারা। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রিনা বেগম।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আহত সাইফুল ইসলামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু