হোম > সারা দেশ > রংপুর

মাদরাসায় অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছেন ২ শিক্ষক

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জ আলিম মাদরাসায় দু’শিক্ষক এক বছর ধরে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, ওই মাদরাসার এবতেদায়ী শাখার শিক্ষিকা শামীমা বেগম এবং আরবি প্রভাষক আনোয়ারুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মাদরাসায় অনুপস্থিত রয়েছেন। অনুপস্থিত থেকেও তারা নিয়মিত সব সুবিধা ভোগ করছেন।

মঙ্গলবার সরেজমিনে মাদরাসায় গিয়েও তাদের পাওয়া যায়নি।

মাদরাসার অধ্যক্ষ আলতাব হোসেন জানান ওই দু’শিক্ষক অনুপস্থিত নয়। মাঝে মাঝে আসে না। শিক্ষক হাজিরা খাতায় তাদের নিয়মিত স্বাক্ষরও রয়েছে। আজ তারা মাদ্রসায় উপস্থিত কিনা জানতে চাইলে তিনি জানান আজ তারা ছুটিতে আছেন। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার শফিউল ইসলাম জানান শিক্ষক অনুপস্থিত থাকার বিষয়টি তার জানা নাই।

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী